• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

রংপুরের শ্রেষ্ঠ ওসি কাউনিয়া থানার মাসুমুর

Reporter Name / ১১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

রংপুরের শ্রেষ্ঠ ওসি কাউনিয়া থানার মাসুমুর

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-

রংপুর জেলার আট থানার মধ্যে ডিসেম্বর /২১ও জনুয়ারী/২২ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান।

পুলিশ সুপারের কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে সভা শেষে পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কাউনিয়া উপজেলায় মাদক, জুয়াসহ আইন শৃ্ঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন অবদান রাখায় কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমানের হাতে সম্মাননা স্মারক প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন, মধুসূদন রায় ও অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দ মোহাম্মদ ফরহাদ।

পুলিশ সুপার বলেন, জেলার আটটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কাউনিয়ার জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি মাসুমুর রহমান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca