• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রায় দেড় মাস পর দেশে এলো প্রবাসী রুহিতের লাশ

Reporter Name / ৬০৩ Time View
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

প্রায় দেড় মাস পর দেশে এলো প্রবাসী রুহিতের লাশ

কাউনিয়া প্রতিনিধিঃ

সাধারণ ঘরে জন্ম রুহিত হাছান বাবু (২৯) এর। বাড়ি কাউনিয়া উপজেলার শ্রমিক অধ্যুষিত হারাগাছ পৌরসভার মায়া বাজার হাজী পাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার একমাত্র ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে রহিদ হাসান বাবু প্রায় সাত বছর আগে দক্ষিণ কোরিয়াতে যান। সেখানে সে চাকরি শুরু করেন।

চলতি বছরের ১ জানুয়ারি গ্রামের বাড়িতে খবর আসে রুহিত হাছান বাবু মারা গেছে। দীর্ঘ এক মাস ১৯ দিন পর গত শনিবার রাতে হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে তার লাশ নিয়ে আসা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল রবিবার দুপুরে হারাগাছ মায়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে রুহিত হাছান বাবু মরদেহ দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোটা অংকের ঋণ করে রুহিত হাছান বাবু প্রায় ৭ বছর আগে দক্ষিণ কুরিয়ায় সংসারে স্বচ্ছলতা আনতে পারি জমায়। প্রথম দিকে ভিসা জটিলতা সমস্যায় পরে। কিছু দিন পরে টাকা পাঠিয়ে ঋণ মুক্ত হয়। যখন সুখের মুখ দেখতে শুরু করে গোটা পরিবার তেমনি সময়ে চলে আসলো দুঃসংবাদ। দক্ষিণ কুরিয়ার ইপিএস বাংলা কমিউনিটি ইন কুরিয়া থেকে জানানো হয় অসুস্থ রুহিতকে কুরিয়ার সুয়ন শহরের আজউ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ১ জানুয়ারি আসে মৃত্যুর খবর। রুহিত হাসানের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পরে পরিবারের লোকজন।

বিদেশ থেকে রবিতে লাশ আনতে সৃষ্টি হয় জটিলতা। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে রুহিতের লাশ দেশে আনার জন্য আবেদন করা হয়।

সরকার কুরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূতের মাধ্যমে ১ মাস ১৯ দিন পর দেশে নিয়ে আসে রুহিতের লাশ। এদিকে রোহিতের লাশ বাড়িতে আসার পর পরিবারের লোকজন সহ গ্রামের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ছেলেটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ গ্রামবাসী শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category