• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জে বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করলেন রাষ্ট্রপতির ভাই।

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

শিবগঞ্জে বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করলেন রাষ্ট্রপতির ভাই।

আমের রাজধানীখ্যাত শিবগঞ্জ উপজেলার কানসাট রাজার বাগানে বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নুরু।
আজ রবিবার দুপুরে তাঁর বোন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিয়া আলমকে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন তিনি। এ সময় বীরমুক্তিযোদ্ধা আবদুল হক নুরু বলেন, শিবগঞ্জ উপজেলার আমের ঐতিহ্যকে ধরে রাখতে অন্যন্য উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। আমাদের মতো বাইরে থেকে দর্শনার্থীরা এলে আমের বিভিন্ন জাত সর্ম্পকে ধারণা পাবে। বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম নির্মাণে স্থানীয় প্রশাসনের প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, এটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ও তোহাখানা ঘুরে দেখেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category