• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reporter Name / ৩২৯ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

অলিউল হক ডলারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ছেবাবু,নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক মোজাম্মেল হক। আলোচনা শেষে বিভিন্ন গুনীজনদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগের একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, থানা প্রশাসন, হাসপাতাল প্রশাসন, আওয়ামীলীগ ও অংঙ্গসহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েক বছর পর এবছর উপজেলা পরিষদ হল রুমের বারান্দায় বইয়ের ৬টি স্টল সাজিয়ে বই মেলার আয়োজন করা হয়। সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন পেশার পাঠক এই বই মেলায় উপস্থিত হয়ে বই ক্রয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca