• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নাচলে দৈনিক আমার সংবাদ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৪৯২ Time View
Update : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

।নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক আমার সংবাদ পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা এগার টায় নাচোল প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কর্তন করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, দৈনিক সানশাইন পত্রিকা শেয়ার পার্টনার ও বাণিজ্যিক প্রধান, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা কলেজের প্রভাষক মশিউর রহমান বাবু, দৈনিক গৌড় বাংলা বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ নাচোল প্রতিনিধি ও নাচোল প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সম্পাদক মোহাম্মদ নাসিম,তানভীর সাকিব, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ শিপন, নাচোল প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বাবু ও আবু সুফিয়ান। বক্তব্য অতিথিবৃন্দ বলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকাটি অল্প সময়ে পাঠকের মন জয় করতে পেরেছে। আমাদের দাবী সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে সত্য বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করবে। দেশ ও জাতির কল্যাণ হয় এমন সংবাদ পরিবেশন করবেন। স্থানীয় প্রতিনিধির উদ্দেশ্যে বলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তিনি যেন কাজ করেন। আলোকিত নাচোল করতে দৈনিক আমার সংবাদ পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আলোচনা শেষে অতিথি বৃন্দ কেক কেটে দৈনিক আমার সংবাদ পত্রিকার নাচোল প্রতিনিধি মনিরুল ইসলাম এর মুখে কেক তুলেন দেন। সেই সাথে মনিরুল ইসলাম ও অতিথিবৃন্দদের মুখে কেক তুলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca