• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার,আটক ৩

Reporter Name / ৬৫৬ Time View
Update : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

গোমস্তাপুরে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার হওয়া শিশুটির নাম হামিম (৭)। সে দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে। গত সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ রয়েছে বলে পরিবার জানায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য ৩ জনকে আটক করেছেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত সোমবার সকাল থেকে হামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা । আত্মীয়-স্বজনের বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে শিশুটির সন্ধানে খোঁজ নেওয়া হয়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি।  মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক আলমাস মৌলভির আমবাগানের (খেঁসারি ডাল) ক্ষেত থেকে হামিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
এদিকে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও রাজশাহীর সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশু হামিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category