• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

বিএমএসএফ প্রেমীদের উদ্দশ্যে কিছু কথা

Reporter Name / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিএমএসএফ প্রেমীদের উদ্দশ্যে কিছু কথা

সুপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ;

আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। বিএমএসএফ সাংবাদিকদের স্বার্থরক্ষার একটি জাতীয় নেটওয়ার্ক। সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকদের পক্ষে ১৪ দফা দাবী নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যারা ১৪ দফায় বিশ্বাসী কেবল তারাই টিকে আছেন। বিভিন্ন সময় সংগঠন থেকে যারা পথভ্রষ্ট হয়েছেন তারা হারিয়ে গেছেন। যে সকল সাংবাদিক বন্ধুরা নানা চড়াই উৎড়াই পেরিয়ে টিকে আছেন তারাই পরীক্ষিত, তারা বিএমএসএফ’র প্রকৃত সৈনিক-সহযোদ্ধা।

আপনারা অনেকেই জানেন, বিভিন্ন সময় আমাকে এবং বিএমএসএফকে ঘিরে নানা চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছিল; যুগেযুগে হবেই। আপনারা ঐ সকল চক্রান্তকারী, ষড়যন্ত্রকারীদের কথায় কান দিয়ে সময় নষ্ট করতে যাবেন না। কারণ, পেছনে প্রধানমন্ত্রীকেও কিছু ছিচকে টোকাই বিরুপ মন্তব্য করে থাকে। আপনারা তাদের কোন কথায় বিচলিত, বিভ্রান্ত হবেন না।

আপনাদের অবগতির জন্য আবারো জানিয়ে রাখতে চাই-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের অধীন রেজিষ্ট্রেশন অধিদপ্তরের আওতায় ট্রাষ্ট আইনে নিবন্ধিত (নং ০৬/২০২২) এবং সরকারের কপি রাইট অধিদপ্তরের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র এবং লোগোটি সনদপ্রাপ্ত। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের আওতায় ট্টেডমার্ক করা রয়েছে।

সংগঠন বিরোধী কাজের অভিযোগে বিগত ১০ বছরে কিছু সদস্য পথভ্রষ্ট /বহিস্কৃত হয়েছে। সংগঠনের সফলতায় তারা ঈশ্বার্নিত হয়ে আমার এবং সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনারা কেন্দ্রীয় /জেলা/উপজেলায় যারা সদস্য রয়েছেন তারা সর্বদা সজাগ-সচেতন থেকে ঐ সকল ষড়যন্ত্রকারী রাক্ষুসে সাংবাদিকের বিরুদ্ধে স্বোচ্চার থেকে তাদের মূখোশ উম্মোচন করে দিবেন বলে আমি আশা করছি।

ইতিমধ্যে বহিস্কৃতদের নামে রেজিষ্ট্রি ডাকযোগে সংগঠনের নাম,লোগো,পদবী ব্যবহার না করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শীঘ্রই ছবিসহ পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আইনী প্রক্রিয়ায় যাবে বিএমএসএফ’র ট্রাষ্টি বোর্ড।

আপনাদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখতে চাই- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সরকারের জয়েন্ট ষ্টক কোম্পানী থেকে আমাদের নামের শুরুতে “বাংলাদেশ এবং শেষে ফোরাম নামে নিবন্ধন দেয়নি। সমাজসেবা অধিদপ্তর শুধুমাত্র ঢাকা জেলায় নিবন্ধনের এখতিয়ার রাখেন তাই বাধ্য হয়ে আমরা আপনার প্রিয় সংগঠন বিএমএসএফকে গত ২৭ জানুয়ারী ২০২২ তারিখে ট্রাষ্ট আইনে নিবন্ধণ লাভে সক্ষম হই। যা দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

আপনারা জানেন যে, বিএমএসএফ’র পক্ষ থেকে আমরা সারাদেশের সাংবাদিক সংগঠনগুলোকে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। আশা করি সরকারের পক্ষ থেকে এরুপ আইন প্রণয়ন করা হলে দেশের সাংবাদিক সংগঠন গুলো নিবন্ধনের মধ্য দিয়ে শৃঙ্খলা, ঐক্য, ভেদাভেদ লোপ পাবে।

আগামী ১৫ মার্চ আপনার প্রিয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র ৫ম জাতীয় কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল অনৈক্য, বিশৃঙ্খলা,দ্বন্ধের বেড়াজাল ছিন্ন করে আপনিও কাউন্সিলে অংশ নিন-ইনশাল্লাহ সাংবাদিকদের বিজয় আসবেই।

কাউন্সিল সফল করতে আগামী ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হবে। বিএমএসএফ’র পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় যোগ দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ দিয়ে বিএমএসএফকে আরেক দফা এগিয়ে নিতে আপনিও সহযোগি হোন।

মহান রাব্বুল আলামিন আমাদের সকল ভালো কাজে সহায়তা করুন, আমিন।

আপনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

জয়বাংলা

ইতি

আপনার নিত্য শুভার্থী

আহমেদ আবু জাফর
প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি ও প্রধান সমন্বয়কারী
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ
জাতীয় পরিষদ
০১৭১২৩০৬৫০১
২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রী:।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca