• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গোমস্তাপুরে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনা উদঘাটন

Reporter Name / ৮৩৮ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

গোমস্তাপুরে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনা উদঘাটন

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের সাত বছর বয়সী শিশু হামিম হত্যাকান্ডের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় আটক একই এলাকার মৃত সোহরাব হোসেনের মুদি দোকানি মুকলেস (৫৫) বুধবার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এরআগে মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির মরদেহ একটি ডাল ক্ষেত থেকে উদ্ধার করা হয়। মৃত ওই শিশুটির নাম হামিম (৭)। সে দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে। গত সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে তার পরিবার জানায়। এ ঘটনায় পুলিশ জিঞ্জাসাবাদের জন্য ৩ জনকে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলহোতা চিহ্নিত হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান , মূল আসামী মুকলেশ তুচ্ছ ঘটনায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে দিনভর লাশ বাড়িতে লুকিয়ে রেখে রাতে ডালক্ষেতে ফেলে রাখে। জিজ্ঞাসাবাদে মুকলেশ জানায়, শিশুটি তার দোকানে টিভি দেখার সময় ঘন ঘন চ্যানেল পাল্টাতে থাকলে সে রিমোট চাইলে তা ভেঙে ফেলায় ক্ষিপ্ত হয়ে সে তাকে স্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে মঙ্গলবার শিশুটির পিতা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category