• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

রেল বন্দর বাস্তবায়নের দাবিতে রহনপুরে জনতার বিশাল মানববন্ধন

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম রেলওয়ে স্টেশন রহনপুরকে পূর্ণাঙ্গ রেল বন্দর করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রহনপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে সমগ্র রহনপুর পৌর এলাকায় এক ঘণ্টাব্যাপী (সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত) এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রেল বন্দর বাস্তবায়ন পরিষদ, গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট এর আয়োজনে এ বিশাল মানববন্ধনে দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্ব ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম, খুরশিদ আলম বাচ্চু, সাবেক মেয়র তারিক আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারদী, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিহা শবনম কেয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, রেল বন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষে আমানুল্লাহ আল মাসুদ, ইয়াহিয়া খান রুবেল‌ প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে রেল বন্দর স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca