বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির ২নং সাজুরিয়া ওয়ার্ডের দক্ষিণ সাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত ওয়ার্ড সভা অনু্ষ্ঠিত হয়।
২৭শে ফেব্রুয়ারি রোজ রবিবার বিকাল ৪টায় দক্ষিণ সাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং সাজুরিয়া ওয়ার্ডের সাধারন সদস্য বকুল সরদার এর সভাপতিত্ব ও গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক এর সঞ্চালণায় উন্মুক্ত ওয়ার্ড সভা আরম্ভ হয়।
ওয়ার্ড সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার, তিনি বলেন তৃনমূল থেকে টেকসই উন্নয়ন এর পরিকল্পনা ও সুশাসন লক্ষে আজকের এই ওয়ার্ড সভা।
তৃনমূল থেকে আমরা আপনাদের মতামত নিয়ে অত্র ওয়ার্ডের উন্নয়ণ মুলক কাজ করে যাব।
উপস্থিত ছিলেন ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সাধারন সদস্য কমেলা বেগম, গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আবুল কাশেম ও অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।