• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১৫৬, নতুন শনাক্ত ১৬৩২

Reporter Name / ৩৪৬ Time View
Update : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৩২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন।

করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন এবং রংপুরে দু’জন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের ত্রিশোর্ধ্ব একজন,চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২৯ হাজার ৩৫১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৩৮ লাখ ৩ হাজার ৩২০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category