• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারে সুদখোরের কবলে পড়ে সর্বস্বহারা একটি পরিবার

Reporter Name / ৬৯১ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

সাপাহারে সুদখোরের কবলে পড়ে সর্বস্বহারা একটি পরিবার

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে সুদখোরের কবলে পড়ে বসতবাড়ী সহ সর্বস্বহারা হয়ে পরের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছেন দিনমজুর আব্দুল হামিদের পরিবার। ভুক্তভোগী আব্দুল হামিদ উপজেলার ইসলামপুর গ্রামের শামীরের ছেলে।
ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, সে একজন নিরক্ষর ,গরীব ও দিনমজুর। প্রায় দেড় বছর আগে স্ত্রীর সিজারিয়ান অপারেশন করার জন্য টাকার জন্য হন্য হয়ে ঘুরতে থাকেন। পরে উপজেলার গৌরীপুর গ্রামের মনছুরের ছেলে এবং সদরের মন্ডল জুয়েলার্সের মালিক হুমায়নের নিকট সুদে টাকা নিতে যায়। জায়গা-জমির বায়না নামা রেজিষ্ট্রি করে দেওয়া এবং ১বছর পরে দেড় লক্ষ টাকা পরিশোধের শর্তে হুমায়ন ১লক্ষ টাকা দিতে রাজি হয়। নিরুপায় হয়ে আব্দুল হামিদ তার শর্ত মেনে নিয়ে তার একমাত্র সম্বল খেড়–ন্দা মৌজাস্থ ০.৪শতাংশ জমির উপর ইট দ্বারা নির্মিত বাড়িটি বায়নানামা করে দিতে রাজি হয়। যার খতিয়ান নং-১২২। পরবর্তী সময়ে হুমায়ন আবারো শর্ত দেয় যে, বাড়ীতে কারো থাকা যাবেনা। সে শর্তটাও মেনে নিয়ে ১লক্ষ টাকা নিয়ে জমির বায়নানামা রেজিষ্ট্রি করে দেন ভুক্তভোগী আব্দুল হামিদ। কিন্তু তাকে নিরক্ষর পেয়ে বায়না নামা রেজিষ্ট্রি না করে পুরো জমি প্রতারণা করে খোশ কবলা রেজিষ্ট্রি করে নেয় চতুর হুমায়ন। যা সেসময় ঘুনাক্ষরেও বুঝতে পারেনি আব্দুল হামিদ। কিছুদিন পরে তার স্ত্রীর অপারেশন করা হলে দুটো বাচ্চা প্রসব হবার পরেই বাচ্চাদুটি মারা যায়। সেই সাথে প্রসূতিরও চরম সঙ্কটাপন্ন অবস্থা ঘটে। এরই মাঝে হুমায়ন তার লোকজন নিয়ে বাড়ীর চারিদিকে প্রাচীর নির্মাণ শুরু করলে আব্দুল হামিদ বাধা দেয়। হুমায়ন তাকে বলে,আমি তোমার বাড়ি কিনে নিয়েছি। পরে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ধন্না দিয়েও কোন কাজ হয়নি আব্দুল হামিদের। বর্তমান সময়ে প্রায় ১ বছর ৮ মাস যাবৎ আব্দুল হামিদ তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানুষের বাসায় থেকে মানবেতর জীবন যাপন করছেন।
গত ১ফেব্রুয়ারী চতুর হুমায়ন ওই বাড়ীর জমি খারিজের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করে। যার আবেদন নম্বর-৩০৮৭৭০৪। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) বরাবর খারিজ বাতিলের জন্য আবেদন করেন আব্দুল হামিদ।
এবিষয়ে হুমায়নের সাথে কথা হলে তিনি উল্লেখিত ঘটনা অস্বীকার করে বলেন “আমি ন্যায্য মূল্য দিয়ে ওই বাড়ি সহ জায়গা কিনে নিয়েছি। স্বাক্ষীরা বিষয়টি জানে।”
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। এটি ফৌজদারী আদালতের কাজ। যদি ভুক্তভোগী সঠিক হয়ে থাকেন তাহলে ফৌজদারী আদলতের আশ্রয় নিতে পারেন। খারিজ বাতিলের আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আপাতত খারিজটা বন্ধ রাখার ব্যবস্থা করবো। দুই পক্ষের শুনানী শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca