• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

রেলবন্দরের দাবিতে রহনপুরে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি 

Reporter Name / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

রেলবন্দরের দাবিতে রহনপুরে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি 

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ২ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ, গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট এর আয়োজনে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য ও গণসঙ্গীত পরিবেশন করা হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস,গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশিদ আলম বাচ্চু,সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ,

গোমস্তাপুর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,বিএনপি নেতা এনায়েত করিম তোকি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, মহিলা নেএী সাবিহা শবনম কেয়া, ছাত্রলীগ নেত্রী মৌসুমী আক্তার স্মৃতি, কাউসার আহমেদ সাগর,শাহরিয়ার জামান আনসারী, আরিফুল ইসলাম জয়, এন্তাজুল হক,তাসরিফ আহমেদ, বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল, সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন আহবায়ক সেরাজুল ইসলাম টাইগার, সদস্য পারভেজ শেখ, মোমিন বিশ্বাস, বদরুজ্জামান দোয়েল, আজিজুর রহমান প্রমূখ। অবস্থান কর্মসূচি থেকে রেলবন্দর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category