বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির ৫নং গোয়ালকান্দি ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনু্ষ্ঠিত।
৫ মার্চ রোজ শনিবার বিকাল ৪টায় গোয়ালকান্দি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে ১৩নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
অত্র ওয়ার্ড সভাটি ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য মজনু সাখিদার সভাপতিত্বে ও গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক এর সঞ্চালণায় সভা আরম্ভ হয়।
ওয়ার্ড সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার, তিনি বলেন তৃনমূল থেকে টেকসই উন্নয়ন এর পরিকল্পনা ও সুশাসন লক্ষে আজকের এই ওয়ার্ড সভা।
তৃনমূল থেকে আমরা আপনাদের মতামত নিয়ে অত্র ওয়ার্ডের উন্নয়ণ মুলক কাজ করে যাব।
উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সহ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লাহ, গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সাবেক ধর্ম বিষয়ক আব্দুল কাফি, গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর বন পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।