• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার হেরোইনসহ ১ জন গ্রেপ্তার

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির একটি টহল দল কাকমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৪৮০ গ্রাম হেরোইন ও ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ জন চোরাকারবারি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার চাঁনপুর গ্রামের রাকিব আলীর ছেলে নয়ন আলী (২৪)। পলাতক ২ জন আসামী হচ্ছে, একই এলাকার আফজাল হোসেনের ছেলে মংলু (৪০) ও হাজারবিঘী এলাকার মেছের আলীর ছেলে শাহরিয়ার কামাল ডালিম (৩৮)।

জানাগেছে, ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে টহল দল কাকমারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৪৮০ গ্রাম হেরোইন ও ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৭৭ হাজার টাকা।

জব্দ ইয়াবা এবং হেরোইনসহ গ্রেপ্তারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি বিপুল পরিমাণ মাদকসহ ১ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

[রিপোর্ট -কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category