• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ নেয়া হচ্ছে রোমানিয়ায়

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ নেয়া হচ্ছে রোমানিয়ায়

 

ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

ইউক্রেনের অলিভিয়া বন্দরের কাছে একটি বাংকারে ফ্রিজারে রয়েছে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ। জাহাজে বোমা হামলায় নিহত এ প্রকৌশলীর মরদেহ রোমানিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অলিভিয়া বন্দরের কাছে একটি বাংকারে ফ্রিজারে রাখা আছে। তার মরদেহ মলদোভা হয়ে রোমানিয়ায় নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ইউক্রেনের স্থানীয় সময় বিকেলেই রওনা করবে মরদেহবাহী গাড়িটি। এর আগে, রোববার (৬ মার্চ) সকালে (রোমানিয়ার স্থানীয় সময়) বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক-ক্রু নিরাপদে ইউক্রেন থেকে রোমানিয়ায় ফিরেছেন। বর্তমানে তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন। গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত বুধবার (২ মার্চ) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca