• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম পতেঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়লো ৫ ঘর

Reporter Name / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

চট্টগ্রাম পতেঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়লো ৫ ঘর

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় কেইপিজেড সংলগ্ন এলাকায় আগুন লেগে ৫টি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে দক্ষিণ পতেঙ্গায় নিজাম মার্কেটের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা বলেন, খবর পেয়ে কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি গাড়ি দুপুর ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি সেমিপাকা ঘর পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca