• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চবিতে বাবুর্চির মাথা ফাটালো ৩ ছাত্রলীগকর্মী

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

চবিতে বাবুর্চির মাথা ফাটালো ৩ ছাত্রলীগকর্মী

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার ও চাঁদা না পেয়ে আবুল হাশেম নামের এক বাবুর্চির মাথা ফাটিয়েছে তিন ছাত্রলীগকর্মী।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিং রুমে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহরাওয়ার্দী হলে রাতের খাবার রান্না বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, একটি বিভাগের জন্য খাবার রান্না করেন হাশেম। সাদ্দামসহ তিন ছাত্রলীগকর্মী এসে পাঁচ প্যাকেট খাবার চায়। না দিলে পরে এসে এক হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে তারা হাশেমকে মারধর শুরু করে।
মারধরের শিকার আবুল হাশেম সোহরাওয়ার্দী হলের বাবুর্চি হিসেবে কর্মরত আছেন। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাদ্দাম হোসেন, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মোরশেদ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোখলেছ। তারা সবাই বিজয় গ্রুপের কর্মী হিসেবে পরিচিত।
বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, মারধরের কথা আমি শুনেছি। যারা মারধর করেছে তারা এর দায়ভার নিবে। তারা গ্রুপের সঙ্গে জড়িত না। আমি প্রশাসনকে বলে দিয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, মারধরের খবর শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দায়িত্বরত হাশেমকে সাদ্দামের নেতৃত্বে তিন ছাত্রলীগকর্মী মারধর করেছে। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category