• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

রেললাইনে মারা গেল তিন স্কুলছাত্রী,চট্টগ্রাম – ঢাকা রুট বন্ধ

Reporter Name / ৩৬০ Time View
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

রেললাইনে মারা গেল তিন স্কুলছাত্রী,চট্টগ্রাম – ঢাকা রুট বন্ধ

 

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

ট্রেনে কাটা পড়ে কুমিল্লার তিন স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই তিন স্কুলছাত্রী নিহত হয়।
নিহতরা হলো— মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই স্থানীয় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
এদিকে তিন স্কুলছাত্রী নিহত হওয়ার এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওই রেলপথ ছাড়াও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী মারা গেছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানচলাচল ইতিমধ্যে স্বাভাবিক করা হয়েছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca