• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে চট্টগ্রামে ফিরেছেন ১২জন

Reporter Name / ৩৫৪ Time View
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে চট্টগ্রামে ফিরেছেন ১২জন

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন চট্টগ্রামে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরআগে, আজ বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইন্সে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’
জানা গেছে, ‘বাংলার সমৃদ্ধি‘ জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), ক্রু হোসাইন মোহাম্মদ রাকিব (২১) ও নাবিক মাসুম বিল্লাহসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন।
এরআগে, ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্স করে বাংলাদেশ সময় মধ্যরাত সোয়া ২টায় (রোমানীয় সময় সোয়া ১০টায়) দেশের উদ্দেশে রওনা দেন। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে, সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

গত রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca