• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাতের আধারে রাজবাড়ী মন্দিরের পাশে মাটি খনন করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।

Reporter Name / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল রাজবাড়ী হাটের মন্দিরের পাশে মাটি খনন করা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত্রে দশটার পর রাজবাড়ী দুর্গা মন্দির ড্রেজার দিয়ে মাটি খনন করা হয়। খনন করে মূল্য বান পাথর তুলে নিয়ে যায়। এছাড়া দুটি সাধারণ মূর্তি মন্দরে পাশে রয়েছে। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী দেখতে পাওয়া যায় মন্দিরের পাশে মাটি খনন করা হয়েছে। অনেকেই ধারণা করছেন যেহেতু জায়গাটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকায় তাই মূল্যবান পাথর ও অন্যান্য মূল্যবান সামগ্রী জন্য এ মাটি খনন করা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি ছবিলাল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি উঁচু-নিচু ছিল সেই জায়গাটিকে সমান করার জন্য ডেজার দিয়ে কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাটি সমতল করা হয়েছে । এখানে কোন মূল্যবান মূর্তি বা পাথর খুজার জন্য খনন হয়নি। কমিটির সিদ্ধান্ত মোতাবেক সেটি করা হয়েছে। মাটি খনন করার জন্য ড্রেজার মালিককে ১৪হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে। আমার প্রতিপক্ষ লোকেরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা তথ্য লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো জানান, নাচোল থানা থেকে অফিসার এসেছিলেন তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত লিখে নিয়ে গেছেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কমিটির সিদ্ধান্ত মোতাবেক ড্রেজার দিয়ে জায়গাটি সমতাল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca