• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Reporter Name / ২৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানাগেছে, নাচোল উপজেলার ইউনিয়ন ও পৌরসভার পাঁচটি কিশোর কিশোরী ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। নাচোল পৌরসভা কিশোর কিশোরী ক্লাবে নাচোল (১)সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো,পৌর কাউন্সিলর সংরক্ষিত ও ক্লাব কো-অডিনেটর শাহনাজ খাতুন, সংগীত শিক্ষক ইসরাত জাহান ইতি,আবৃত্তি শিক্ষক বৃষ্টি মাহাতো। অন্যদিকে বিকাল ৩টায় নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান, নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম, সংগীত শিক্ষক বিপাশা খাতুন ও আবৃত্তি শিক্ষক বিথী খাতুন। ফতেপুর ইউনিয়নের টাকাহারা কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব কডিনেটর ফতেপুর ইউপি সংরক্ষিত সদস্য কারিমা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক অলিউল হক ডলার ও আবৃত্তি শিক্ষক রনি আহম্মেদ। কসবা ইউনিয়ন পরিষদের গোলাবাড়ি কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। বিশেষ অতিথি ছিলেন ক্লাব কোঅডিনেটর লাইলী খাতুন,ইউপি সদস্য রহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সংগীত শিক্ষক পরান বাবু ও আবৃত্তি শিক্ষক সালমা খাতুন। এদিকে নিজামপুর ইউনিয়নের হাটবাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব এর উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হাটবাকোল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ ও মোস্তাকিম আলী,সংগীত শিক্ষক শ্যামল বর্মন ও আবৃত্তি শিক্ষক রিমা রানী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কেক কেটে কিশোর-কিশোরীদের মুখে কেক তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca