• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে দোকানসহ বসতবাড়ি ভষ্মিভূত

Reporter Name / ৫৪৪ Time View
Update : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

গোমস্তাপুরে দোকানসহ বসতবাড়ি ভষ্মিভূত

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ বাচ্চামারি গ্রামের বাসিন্দা জসিমউদ্দীনের বাড়িতে আগুন লেগে বসতবাড়িসহ দোকান ভষ্মিভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে বসতবাড়ি তিনটি ঘর ও একটি কীটনাশক ওষুধের দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমান ৯লক্ষ টাকা বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তথ্যসূত্রে জানিয়েছেন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত ১০টার পর বাচ্চামারি গ্রামের জসিমউদ্দিনের বসতবাড়িতে আগুতে লাগে। দ্রুত বাড়ির চারিদিকে আগুণ ছড়িয়ে পড়ে। প্রথমে পরিবার ও স্থানীয়রা আগুণ নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে তিনটি ঘর ও একটি কীটনাশক ওষুধের দোকান পুড়ে গেছে ।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জসিমউদ্দিন জানান, কোন কিছু বোঝার আগেই আগুণ বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির সঙ্গে থাকা কীটনাশক দোকানের মালামাল থেকে বেশি আগুণ ছড়ায়। তিনটি ঘর ও কীটনাশক দোকান একেবারেই পুড়ে গেছে। বাড়িসহ অন্যান্য আসবাবপত্রের সঙ্গে দোকানের মালামাল ও দেড় লক্ষাধিককের উপর টাকা পুড়ে গেছে বলে তিনি জানান।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাকিব উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে জসিমউদদীনের বসতবাড়ি ও দোকানের আগুণ নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুণের সূত্রপাত ঘটতে পারে বলে তাঁরা ধারণা করছেন। ক্ষতির পরিমান ৯লক্ষ টাকা বলে তিনি জানান।

এদিকে রাতেই ঘটনাস্থলে ছুটে যান আলিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca