• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

জ্ঞান ভিত্তিক জাতি গঠনে ভূমিকা রেখেছে সালেহা ইমারত ফাউন্ডেশনঃ এমপি এনামুল হক

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ১৯ মার্চ, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন দিক নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার মধ্যে দিয়ে সকল অন্যায় অবিচার আর নিপিড়নের হাত থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করেছেন।

এক সময়ের রক্তাক্ত বাগমারায় শান্তির সুবাতাস বইছে। বাগমারায় সকল উন্নয়ন হচ্ছে সমান গতিতে। সালেহা ইমারত ফাউন্ডেশনের মাধ্যমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্যে দিয়ে জ্ঞান ভিত্তিক দক্ষ জাতি গঠন করা হচ্ছে।

এসএসসি হলো শিক্ষা জীবনের প্রথম ধাপ। এই সাফল্য আগামীতেই ধরে রাখতে হবে। মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ এই দেশ যেন আর পথ না হারায় সেই চেতনা বুকে ধারণ করতে হবে এখন থেকেই।

দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারে আ’লীগ সরকার বিনামূল্যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বছরের প্রথম তারিখে। এর উদ্দেশ্য যাতে কোন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ থেকে ঝড়ে না পড়ে। ব্যক্তি স্বার্থ ভুলে ত্যাগের শিক্ষা গ্রহণ করতে হবে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় কাজ করতে হবে সবাইকে।

প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করায় সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছেতে সাহায্য করে। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না তাই লেখাপড়ার বিকল্প নেই। সেই সাথে প্রতিটি ব্যক্তির উপরে যে নাগরিক দায়িত্ব রয়েছে তা যথাযথ ভাবে পালন করতে হবে।

শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ৮শত ৯০ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দীর্ঘ সময় ধরে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির জন্য গত ২০০৬ সালে এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা।

আয়োজিত অনুষ্ঠানে দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি কোন প্রকার খারাপ কাজ বা রাষ্ট্র বিরোধী কাজে নিজেকে না জড়ানোর শপথ গ্রহণ করেন ৮ শত ৯০ জন শিক্ষার্থী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালানয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব হুমায়ন কবীর, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাতেম আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা ময়েজ উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মনিরা, তাহেরপুর কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহিম, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার এসএসসি ও এইচএসসিতে সেরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca