• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

চমেকের ডেন্টাল ইউনিট হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ‘ডেন্টাল কলেজ’

Reporter Name / ৩০১ Time View
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

চমেকের ডেন্টাল ইউনিট হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ‘ডেন্টাল কলেজ’

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

উল্লেখ্য, ১৯৯০ সালে ৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ডেন্টাল ইউনিট এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী (বিডিএস)। গত ৩০ বছর ধরে দাঁত ও মুখগহ্বরের চিকিৎসায় অবদান রাখছেন এখানকার ডেন্টালের শিক্ষার্থীরা। প্রতিবছর ৬০ জন শিক্ষার্থী বিডিএস কোর্সে ভর্তি করা হয়। আছে বিদেশি শিক্ষার্থীও। এছাড়া চালু করা হয়েছে ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি (ডিডিএস) কোর্স।

জানা গেছে, ‘চট্টগ্রাম ডেন্টাল কলেজ’ স্থাপনের লক্ষ্যে চট্টেশ্বরী সড়কে চমেক হোস্টেলের পাশে গোঁয়াছি বাগান এলাকায় স্থানও নির্ধারণ করা হয়েছে। এই এলাকার ৩ একর জায়গাজুড়ে কলেজটি স্থাপন করা হবে। এরই মধ্যে সেখানে ডিজিটাল সার্ভে পরিচালনা করেছে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ। পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল এসে স্থান পরিদর্শন করে গেছেন। যেহেতু পাহাড়ী এলাকা; তাই সবকিছু পর্যালোচনা করেই ডেন্টাল কলেজটি স্থাপন করা হবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটকে ‘ডেন্টাল কলেজে’ রূপান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পৃথক হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট।
আজ রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডেন্টাল সোসাইটিকর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ওরাল হেলথ দিবসে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca