• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বেলকুচিতে একই রাতে ০২(দুই) টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনওঃ

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই রাতে ০২(দুই) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চর ভাংগুয়া এলাকায় পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২) এবং রাত ৮ টায় বেলকুচি পৌরসভার অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। দুইটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca