• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন।

Reporter Name / ৩৩৮ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার পক্ষ থেকে ২৬শে মার্চ ২০২২ইং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।
লাখো শহীদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের শপথ হোক গণতন্ত্র ও বাক স্বাধীনতা পুণরুদ্ধার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার। এ দিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন সত্ত্বা প্রকাশিত হয়েছে। এ বছর আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর তথা সূবর্ণ জয়ন্তী।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। স্মরণ করি সেইসব বীর সন্তানদের অবদানের কথা, যাদের নয় মাস জীবন মরণ লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার জাহান সেন্টু, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তসিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক এম এ বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক, যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজু, যুগ্ন-আহবায়ক হাসিবুর রহমান নয়ন, পৌর বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান খোকা, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক বারিউল ইসলাম তুষার, ইমাম শাহাদাত হোসেন সোহাগ, সাবেক সদস্য সচিব মোঃ মোখলেসুর রহমান, যুগ্ন-আহবায়ক সারওয়ার জাহান সুজন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক এখলাসুর রহমান পলাশ, আতিকুর রহমান আতিক সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca