• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপ নৌ-রুটে ইজারাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name / ২৬৯ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

সন্দ্বীপ নৌ-রুটে ইজারাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

 

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

সন্দ্বীপ নৌ-রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আয়োজিত মোটরসাইকেল র‍্যালি পুলিশি বাধায় স্থগিত করা হয়েছে। তবে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও থানায় চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে ইজারাদারের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ মার্চ) এই প্রতিবাদী র‍্যালির ডাক দেয় অনলাইনে সক্রিয় তরুণ সমাজ।

আয়োজকরা জানান, বিকাল তিনটায়ে উপজেলা প্রশাসন মাঠ থেকে এই র‍্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে কয়েক প্লাটুন পুলিশ ওই মাঠে অবস্থান নেয়। এসময় র‍্যালিতে অংশগ্রহণ করতে আসা তরুণদের শতাধিক মোটরসাইকেলে আটক করে পুলিশ। পরে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খানের সাথে আলোচনা সাপেক্ষে র‍্যালির আয়োজকরা তাদের লিখিত বক্তব্য উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্রাট খীসার কাছে পেশ করেন।

রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোরের নেতৃত্বে প্রদত্ত এই লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকারের সবগুলো সংস্থার অগচোরে সম্প্রতি ইজারাদার স্পীড বোটের ভাড়া বৃদ্ধি করেছে। কোন ধরনের নিয়ম-নীতি না মেনে ইজারাদার তার খেয়ালখুশি মত ভাড়া আদায় করছে। যা প্রকারন্তরে এক প্রকার চাঁদাবাজি।

আন্দোলনকারী তাদের লিখিত বক্তেব্যে মোট আটটি অভিযোগের বিষয় উল্লেখ করেছেন। অভিযোগগুলো হলো- দেশের সবগুলো ফেরীঘাটে ভাড়ার তালিকা সাইনবোর্ড আকারে প্রদর্শন করা হলেও কুমিরা-গুপ্তছড়াঘাটে তেমন কিছু কখনো দেয়া হয়নি।

স্পীড বোটে মালের ভাড়ার কোন নিয়ম নেই, কাউন্টারের লোকেরাই তাদের খেয়াল-খুশি মতো ভাড়া ঠিক করে।

দুই পাশের জেটিতে মাত্র ৩/৪মিনিটের ভ্যানের ভাড়া যাত্রীপ্রতি ২০/২৫ টাকা ভাড়া আদায় করা হয়। তাছাড়া যাত্রীদের সাথে মালপত্র থাকলে ইজারাদারের নিযোগকৃত ভ্যানচালক যা খুশি টাকা আদায় করে।

লেবাররা ইচ্ছা অনুযায়ী টাকা আদায় করার জন্য যাত্রীদের সাথে চরম দুর্ব্যবহার করে। কখন বোট ছাড়বে আর কখন ছাড়বেনা পূর্ব থেকে সেই ঘোষণা দেয়া হয়না।

কুমিরা থেকে চট্টগ্রাম শহর পযন্ত যে কার সর্ভিস আছে তা থেকেও অতিরিক্ত টাকা আদায় করে। একটি কারের প্রতিটি ট্রিপ থেকে ৫০ টাকা থেকে ১০০ টাকা পযন্ত নিয়ে নেওয়া হয়। এখানে যাত্রীদের কাছ থেকে যে ভাড়া আদায় হয় তাও খেয়ালখুশি মত।

মালামাল পরিবহণের ক্ষেত্রে আরো বেশি অরাজকতা চলছে। চাকতাই থেকে সন্দ্বীপ পর্যন্ত একটি ৫০ কেজি ওজনের বস্তার ভাড়া যেখানে ২৫-৩০ টাকা সেখানে দশভাগের একভাগ দূরত্বের কুমিরা-গুপ্তছড়া রুটের ভাড়াও আদায় হয় ৩০ টাকা। অথচ এখানে বস্তাপ্রতি মাসুল ১০-১৫ টাকার বেশি হওয়ার কথা নয়।

কুমিরা খালে তারা অন্য কোন প্রতিষ্ঠানের বোট/ট্রলারকে মালামাল পরিবহণ করতে দেয়না। গুপ্তছড়া ঘাট থেকে একটি মহলের নির্ধারিত ট্রাক ছাড়া অন্য ট্রাক সহজে সিরিয়াল পায়না।
অভিযোগ গ্রহণ করে এই বিষয়ে শীঘ্রই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্রাট খীসা।

র‍্যালি আয়োজনে বাধা প্রসঙ্গে তিনি বলেন, শনিবার স্বাধীনতা দিবস পালনের জন্য প্রশাসন ব্যস্ত রয়েছে। যার কারণে এই র‍্যালির অনুমতি দেয়া হয়নি। তবে তাদের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে র‍্যালির আয়োজকদের পক্ষ থেকে একই অভিযোগ দায়ের করা হয় সন্দ্বীপ থানায়।

এসময় অন্যান্যের মধ্যে রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ খাদেমুল ইসলাম, হাসান আল নাহিয়ান ও মাইনউদ্দিন আকাশ ও মোহাম্মদ রুস্তম প্রমুখ।

এ বিষয়ে ফরিদুল মাওলা কিশোর বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে আগামী ২ এপ্রিল পর্যন্ত প্রতিবাদী মোটরসাইকেল র‍্যালি স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রশাসন কুমিরা-গুপ্তছড়া রুটে বেআইনী অর্থ আদায়সহ সকল অনিয়ম দূর না করলে আবারও কর্মসূচি দেওয়া হবে। তিনি কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটের অনিয়ম দূর না হওয়া পর্যন্ত সবাইকে ঘরে না ফেরার আহ্বান জানান।

এদিকে বৃহস্পতিবার রাতে আয়োজকদের পক্ষ থেকে র‍্যালির বিষয়ে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে বিস্তারিত অবহিত করা হয়। এসময় তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিষয়টা অফিসিয়ালি দেখা হচ্ছে বলে আশ্বস্থ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca