• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Reporter Name / ৬২৩ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

 

শফিকুল ইসলাম, গোমস্তাপুর প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করে। শনিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পন, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি’র সমন্বয়ে কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,শহীদ পরিবারবর্গদের উপহার প্রদান, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা,প্রামাণ্যচিত্র প্রদর্শণ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনসহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাজ্ঞন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম , বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল সহ ইউপি চেয়ারম্যান,সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category