• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

এবার পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২

এবার পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

(আন্তর্জাতিক ডেস্ক)

শনিবার দেশটির দক্ষিণ-পূর্ব শহর রেজেসজোর একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

এরপর শরণার্থী সম্পর্কিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি (পুতিন) একজন কসাই। বাইডেন
আরও বলেন, এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। এসব বাচ্চাদের দেখুন। শুধু আলিঙ্গন করতে চাই, শুধু ধন্যবাদ দিতে চাই। আমি বলতে চাচ্ছি, এটা আপনাকে অনেক বেশি গর্বিত করে।
এএফপি জানায়, বৈঠকটি রাজধানী ওয়ারশর কেন্দ্রস্থলের নারোদোবি ট্রেন স্টেশনের বিপরীতে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে সঙ্গে নিয়ে ইউক্রেনীয় মন্ত্রী দিমিত্রো কুলেবা এবং ওলেক্সি রেজনিকভের মুখোমুখি হন প্রেসিডেন্ট বাইডেন।

রাশিয়ার আগ্রাসন শুরুর দুদিন আগে গত ২২ ফেব্রুয়ারি ওয়াশিংটনে কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জো বাইডেন। পরে গত ৫ মার্চ ইউক্রেন সীমান্তের পাশে পোল্যান্ডে ব্লিঙ্কেনের সাথেও দেখা করেন কুলেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca