গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আজ শনিবার বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গাবাড়ী ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি দুরুল হুদা স্বপন সহ কয়েকজন ছাত্রলীগ কর্মীর ওপর, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি’র অতর্কিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা তীব্র নিন্দা জানিয়ে, অপরাধকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলের সভাপত্বিত করেন, সালাউদ্দিন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা । পরিচালনা করেন, আলমগীর হোসেন সধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ,বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা
উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মাহবুব আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়,পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক,সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, সহ সভাপতি মুক্তাদির রহমান মুক্ত , বাঙ্গাবাড়ী ইউ এস স্কুল ও কলেজ ছাত্রলীগের আহবায়ক সজীব আলী ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঘটনা, গত শুক্রবার বিকাল চারটার সময় বাঙ্গাবাড়ী বাজারে,
বাঙ্গাবাড়ী ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি দুরুল হুদা স্বপন সহ কয়েকজন ছাত্রলীগ কর্মীর ওপর, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি অতর্কিত হামলা চালায়।
