• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৪৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

শফিকুল ইসলাম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি বেলা দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার সদর রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় গরু গাড়ী,পালকি,ঘোড়াসহ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা সংস্কৃতি প্রদর্শণ করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca