• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:

আন্দোলনরত রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির উদ্যোগে শুক্রবার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।রেল বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি ও রহনপুর রেলওয়ে ষ্টেশন বাজার ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির সভাপতির নাজমুল হুদা খান রুবেল এর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।অপর সাবেক জাতীয় সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম,  প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির সম্পাদক ইয়াহিয়া খান রুবেল। আরো উপস্থিত ছিলেন, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আফতাব উদ্দিন লালন, গম্ভীরা গানের প্রখ্যাত শিল্পী সিরাজুল ইসলাম টাইগার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম, আল মামুন বিশ্বাস, শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পত্রিকায় ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগ, বিএনপি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। দোয়া পরিচালনা করেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। ঈদের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি প্রণয়নের জন্য আবার বসা হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca