• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর জব্দ।

Reporter Name / ৪০৮ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে রাতের আাঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, রবিবার গভীর রাতে মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলমান রয়েছে। খননকৃত মাটি দু’পারে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব ব্রীক্রে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর ক্ষতি সাধন হয়। এ সময় ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের পক্ষ থেকে এলাকাবাসী অভিযোগ দিলে গাড়িগুলি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড় থেকে ট্রাকে করে মাটি বোঝাই করে ভাটায় বিক্রি করছে। এলাকাবাসী এ বিষয়ে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca