• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নওগাঁর সাপাহারে আদিবাসী প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Reporter Name / ৪৪০ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নওগাঁর সাপাহারে আদিবাসী বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে মফি উদ্দিন (৪৩) নামের এক যুবককে গ্রেফতার করেন থানা পুলিশ।

গতকাল শনিবার (১৬ এপ্রিল) উপজেলার আইহাই ইউনিয়নের শুক্রইল আদিবাসী পাড়ার নিতাই ভূঁইয়ার দ্বিতীয় স্ত্রী বাক-প্রতিবন্ধী সাধনা ভূঁইয়া (৩২) দুপুরে মাঠে ঘাস কাটতে গেলে পাশের গ্রাম আইহাই দিঘী পাড়া এলাকার মোঃ আলতাফ উদ্দিনের ছেলে মফি উদ্দিন জোর পূর্বক ধর্ষণ করে।

স্বামী নিতাই ভূঁইয়া বাদী হয়ে আজ রোববার (১৭ এপ্রিল) সকালে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা করার সাথে সাথে সাপাহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের নেতৃত্বে পুলিশের ৩টি চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামি মফি উদ্দিনকে গ্রেফতার করেন।

ভিকটিমের স্বামী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সাধনা ভূঁইয়া ছাগলের ঘাস কাটতে মাঠে যায়। দুপুরে মাঠে কেউ না থাকায় পাশের গ্রাম আইহাই দিঘী পাড়ার মফি উদ্দিন সাধনা ভূঁইয়াকে গলায় হাঁসুয়া ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা স্থলে আরো এক ব্যক্তি আছে বলেও জানান ভিকটিম।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ভিকটিমের স্বামী নিতাই ভূইয়াঁ তার স্ত্রী বাক-প্রতিবন্ধী সাধনা ভূঁইয়া ধর্ষণে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category