• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চার প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিদপ্তরের

Habibulla Sipon / ৪০৬ Time View
Update : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর কাওরান বাজারের মুরগি, মাংস, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, মহাখালী বাসস্ট্যান্ড এবং পূর্বনাখাল বাজারে তদারকি করা হয়।


তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে পূর্ব নাখালপাড়ার হাজী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, হাজী সুইটসকে ৫ হাজার টাকা, বাবা-মায়ের মাংসের দোকানকে ১ হাজার টাকা, নিউ জমজম সুইটস এন্ড বেকারীকে ২ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পাকা রশিদ সংরক্ষণ করা, বাসস্ট্যান্ডের কাউন্টারের সহজে দৃশ্যমান স্থানে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া লটকিয়ে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত ভাড়া অপেক্ষা অধিক ভাড়া না নেয়ার জন্য সম্মানিত ব্যবসায়ীবৃন্দকে অনুরোধ করা হয়।


এ সময় কোন ভোক্তা কোন পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে ১৬১২১ হট লাইন নাম্বারে জানানো বা nccc@dncrp.gov.bd ই-মেইলযোগে/ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/সরাসরি অভিযোগ দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca