• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোলা ইউপির চেয়ারম্যান ও প‍্যানেল চেয়ারম্যান

Reporter Name / ৪৫৯ Time View
Update : রবিবার, ১ মে, ২০২২

মোঃ হারুনুর রশীদ হারুন প্রতিনিধি
বদলগাছী নওগাঁ : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে কোলা ইউনিয়নসহ দেশবাসীর সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কোলা ইউপির চেয়ারম্যান মোঃ শাহীনুর ইসলাম স্বপন ও প‍্যানেল চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ হারুন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চেয়ারম্যান স্বপন বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

ঈদের আনন্দ আমাদের সবার।” তিনি বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে কোলা ইউনিয়নের প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।কোলা ইউনিয়নসহ দেশের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।”

পবিত্র ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় কোলা ইউনিয়নসহ বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca