• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

“জন্মদিন কবি”—সামসুন নাহার

Reporter Name / ৫১৬ Time View
Update : রবিবার, ৮ মে, ২০২২

জন্মদিন কবি
————সামসুন নাহার

হে,বিশ্বকবি!
বিচলিত তনু মন তোমা পানে চাহিয়া,
কী জানি কি খুঁজে ফিরি ঐ মুখ হারিয়া।
তুমি বিশ্বের মণিকোঠায় লাখো হৃদে রয়ে,
দুখী-সুখীর মনোভাব নীরবে গেলে কয়ে।

হে,রবিঠাকুর!
মমতায় জড়ায়ে অন্তরে রহিলে অনন্ত,
পাতার ভাঁজে ভাঁজে রয়েছো জীবন্ত।
চুপিসারে রচে গল্প, কবিতা, ছড়া,গান,
নিখিলের বুকে আছো সদা চির অম্লান।

হে,প্রিয় কবি!
আঁখি খুলে কেটেছে তোমা বিনিদ্র নিশা,
সাহিত্যের অন্দরে দিলে সম ভালোবাসা।
স্রষ্টা সাধিল জ্ঞান তোমা একজীবন ভরে,
রেখে গেলে সবই তাহা এ মানবের তরে।
~~~~~~~~~~~~~


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca