• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গাজীপুরে অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ২৯৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং মোঃ মাগফুর রহমান। অভিযান পরিচালনাকালে বোর্ড বাজারের মেসার্স মনির জেনারেল স্টোর থেকে পুরানো রেটের ১ লিটার, ২ লিটার ও ৫ লিটারের মোট ২ হাজার ৫৮ লিটারের বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে (১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা এবং ৫ লিটার ৭৬০ টাকা) বিক্রি করা হয়। যথাযথভাবে বোতলজাত সয়াবিন তেল বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুদ করা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মেসার্স মুনির জেনারেল স্টোরকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।।
একই এলাকার মেসার্স আর পি ট্রেডার্সকে পূর্বের দরের ২৫ ড্রাম প্রতি ড্রামে ২০৪ লিটার হিসেবে ৫১০০ লিটার খোলা সয়াবিন ও পাম তেল যথাযথভাবে বিক্রি না করে অবৈধভাবে মজুদ করা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মেসার্স আর পি ট্রেডার্সকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত ক্রেতাদের ক্রেতাদের কাছে পূর্বের দরে (১৪৩ টাকা প্রতি লিটার) বিক্রি করা হয়।
২ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ৭ হাজার ১৫৮ লিটার ভোজ্যতেল উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca