• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

মজুদ করা ১১ হাজার লিটার তেল উদ্ধার, সাথে সাথে বিক্রি

Reporter Name / ৪২২ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২

বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর ও ঢাকা জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং মোঃ শরিফুল ইসলাম। গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান পরিচালনাকালে টঙ্গী বাজারের মেসার্স তাহের এন্ড সন্স থেকে পুরানো রেটের ৬৭৩২ লিটারের খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতান থেকে পুরানো দরের ৫৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে (১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা এবং ৫ লিটার ৭৬০ টাকা) এবং খোলা সয়াবিন ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা দরে বিক্রি করা হয় এবং প্রতিষ্ঠান ২ টির প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ঢাকা জেলার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে পূর্বের দরের বোতলজাত সয়াবিন তেল যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করে মজুদ করা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে টিটু এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে অবৈধভাবে মজুদকৃত বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠান ২ টি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজকের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে মজুদকৃত ১২৮২২ লিটার ভোজ্যতেল আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca