• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

রাজাপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name / ৩৭৫ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ভুক্তভূগী ঐ কলেজছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত সারফিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই অভিযুক্ত মো. সারফিকে গ্রেপ্তার করে পুলিশ। সারফি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকা এলাকার মো. হেমায়েত এর ছেলে। মামলা সূত্রে জানাগেছে, কলেজছাত্রী ও সারফি একই এলাকায় বসবাস করেন। সারফি দীর্ঘদিন থেকে কলেজছাত্রীকে রাস্তা ঘাটে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আসছিল। ঘটনার দিন গত শনিবার বিকালে ভুক্তভূগী কলেজছাত্রী তার মায়ের সাথে খালা বাড়ি যাওয়া পথে ভুক্তভূগী দেখে জগাইরহাট সংলগ্ন সরকারী আশ্রয়ণ প্রকল্পের সামনে সারফি অশ্লীল ভাষায় কথাবার্তাসহ অশ্লীল অঙ্গ-ভঙ্গী করে। ভুক্তভূগীর মা অশ্লীল কথা ও অশ্লীল অঙ্গ ভঙ্গীর প্রতিবাদ করলে সারফি তাকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় ভুক্তভূগী কলেজছাত্রী তার মাকে বাঁচাতে সারফিকে ধাক্কা দেয়। সারফি ক্ষিপ্ত হয়ে ভুক্তভূগী কলেজছাত্রীকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি ঘটায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, সারফিকে সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca