• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৪৬৪ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের( বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী, টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমূখ। টুর্নামেন্টে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলা রহনপুর ইউনিয়ন ফুটবল দল, বোয়ালিয়া ইউনিয়ন ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca