• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ধানবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত, আহত ৭

Reporter Name / ৩৫৭ Time View
Update : বুধবার, ১৮ মে, ২০২২

নওগাঁ থেকে ধান কেটে চাঁপাইনবাবগঞ্জে বাসায় ফেরার পথে ট্রাক উল্টে নিহত হয়েছে তিন শ্রমিক। এ ঘটনায় আরও ৭ জন ধানকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল নামক জায়গায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি মৃত মুনসুর আলীর ছেলে মন্টু আলী (৪০), একই উপজেলার দুখুর মোড় কুথানিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে মো. বুলবুল (৩৫) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতেররশিয়া চামা গ্রামের নওশেদ আলীর আসাদুল ইসলাম (২৬)।

নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জের একদল ধানকাটা শ্রমিক নওগাঁয় ধান কাটতে গেছিলো। ধানকাটা শেষে ট্রাক বোঝাই ধান নিয়ে বাসায় ফিরছিল। আমনুরা-নয়াগোলা রোডের পাওয়েল নামক স্থানে আসলে ধানবোঝাই ট্রাকটি উল্টে যায়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই নিহত হয় বুলবুল। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় বাকি ধানকাটা শ্রমিকদের ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মন্টু আলী। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রামেক হাসপাতালে যাওয়ার পথে মারা যায় আসাদুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca