• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু উপলক্ষে রহনপুরে মতবিনিময় সভা

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১-৩০ টায় রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু, ইউপি চেয়ারম্য গোলাম কিবরিয়া হাবিব, শামিউল ইসলাম শ্যামল, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, আম ব্যবসায়ী নেতা আফতাবউদ্দিন লালান, আশরাফুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আযম প্রমুখ।
মতবিনিময় সভায় জি,এম বলেন, এলাকাবাসীর যৌক্তিক দাবীর প্রেক্ষিতে রহনপুরকে পূর্নাঙ্গ রেল বন্দর, রহনপুর থেকে রাজশাহী লোকাল ট্রেন চালু, কমিউটার ও মহানন্দা ট্রেনের কোচ বৃদ্ধি, রহনপুর থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট দেয়ার ব্যবস্থা গ্রহণের বিষয়ে তার সামর্থ অনুযায়ী চেষ্টা করবেন। মতবিনিময় সভা থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করার সম্ভাব্য তারিখ ঠিক করা হয় আগামী জুন মাসের ৫/৬ তাং। ম্যাংগো স্পেশাল ট্রেন চালু রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভা শেষে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ দাবী দাওয়া সম্বলিত একটি বুকলেট জিএম মহোদয়ের হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca