• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বীরগঞ্জে চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ৩২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে জলবায়ু অভিযোজিত চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ বটমূল প্রাঙ্গণে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও হেক্স/ইপারের সহযোগিতায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়, হেক্স/ইপারের প্রতিনিধি হাসিনা মেয়াজী, ইএসডিও এর রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল হক, হিসাবরক্ষণ মো. সাদিক বিন জিয়াদী, প্রকল্প অফিসার রাজিউর রহমান রাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর উপজেলা অফিসার মোসলেমা খাতুন। শেষে উপজেলার ৪ টি ইউনিয়নের ১২৬ জন উপকারভোগী নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে নগদ ৩হাজার ৫শ টাকা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca