• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি-সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পদক জাভেদ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মে) দুপুরে খাইরুল ইসলাম ও আতাউর রহমানসহ চার জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করা হয়েছে।

এরআগে গতকাল সোমবার দুপুরে জাভেদ হোসেনসহ কয়েকজন সাংবাদিককে গাইবান্ধা প্রেসক্লাব (কাচারী বাজার) চত্বরে পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আক্রমণ করে এবং হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে একইদিন রাতেই প্রেসক্লাব গাইবান্ধা (গোরস্থান মোড়) কার্যালয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেনকে গত ২১মে গাইবান্ধা প্রেসক্লাবে (কাচারী বাজার) একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য মোবাইল ফোনে ডাকেন ওই প্রেসক্লাবের সদস্য খাইরুল ইসলাম। পরে ওই দিন দুপুর ২টার দিকে জাভেদ হোসেন ও রবিন সেনসহ প্রেসক্লাব গাইবান্ধার কয়েকজন সাংবাদিক কাচারি বাজারের প্রেসক্লাবে উপস্থিত হন। সংবাদ সম্মেলন শেষ হলে ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে খাইরুল ইসলাম, দীপক কুমার পাল ও কেএম রেজাউল হকের সাথে কথা কাটাকাটি হয় এবং জাভেদ-রবিনসহ অন্যান্য সাংবাদিকরা ওখান থেকে চলে আসে।
পরবর্তীতে ২৩ মে (দুইদিন পর) জাভেদ হোসেন ও রবিন সেনসহ আরো ২/৩ জন সাংবাদিক গাইবান্ধা কাচারী বাজার সংলগ্ন সবুজের চায়ের দোকানে চা খাইতে গেলে খাইরুল ইসলাম ও আতাউর রহমান তাদেরকে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলেন। একই সাথে এখুনি (ওই সময়) ওই স্থান থেকে না গেলে জাভেদ হোসেন ও রবিন সেনকে তারা জানে মারবে বলে হুমকি দেন। এসময় বিষয়টি সাংবাদিক রজতকান্তি বর্মণকে অবহিত করে এবং ওই স্থান ত্যাগ করে। পরে প্রেসক্লাব গাইবান্ধার জরুরী সভায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত মোতাবেক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।

অভিযোগ দায়েরর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাসুদার রহমান বলেন, সভাপতি-সম্পাদককে হুমকি দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca