• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মী শামীম রেজার ঝুলন্ত লাশ উদ্ধার।

Reporter Name / ৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা সমাজসেবা অফিসের ফতেপুর ইউনিয়ন সমাজকর্মী শামীম রেজার ঝুলন্ত লাশ আজ রাত১০টায় উদ্ধার করেছে থানা পুলিশ। শামীম রেজা নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী মাঠপাড়া গ্রামের আনোয়ার জানাই আজ বুধবার বিকাল চারটায় সে বাসা থেকে অফিসে আছে। রাত্রি আটটার দিকে তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী গোলাপি ও অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করে । এক পর্যায়ে তার স্ত্রী গোলাপি মৃতের ভাগ্নে আমাকে সংগে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে শামীমের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক নাচোল থানা পুলিশকে খবর দিলে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ওসি তদন্ত আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানালার গ্রীলের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় । পরে গোমস্তাপুর সার্কেল এএসপি, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়। রাত্রি সোয়া দশটার দিকে নাচোল থানায় লাশ নিয়ে আসে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে । আগামীকাল বৃহস্পতিবার লাশ পোস্টমর্টেম করতে পাঠানো হবে। পোস্টমর্টেম রিপোর্ট পেলেই এটি হত্যা না আত্মহত্যা সেটি জানা যাবে।
তবে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা ধারণা করছেন এটি রহস্য জনক মৃত্যু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-গালিব জানান, আমি রাত্রে নয়টার দিকে খবর পেয়ে অফিসে এসে শামীম রেজার ঝুলন্ত লাশ দেখতে পায়। তার কাছে অফিসের এক সেট চাবি রয়েছে। কাজের প্রয়োজনে অফিস খুলে অফিসের কাজ কর্ম করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca