• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আহবায়ক কমিটি থেকে তৃর্ণমূলের ৬১ জন নেতাকর্মীর পদত্যাগ

Reporter Name / ৫৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আমিনুল ইসলাম তন্ময়, জেষ্ঠ প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি থেকে ৬১ জন নেতাকর্মী পদত্যাগ করেছে। আজ বৃহস্পতিবার(২৬ মে) দুপুরে জেলা শহরে একটি চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদ সম্মেলন কওে এ পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা।

এ সময় লিখিত বক্তব্যে নাচোল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুক হক বলেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে যাদের নূন্যতম সম্পর্ক নেই, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানে শীষের বিপক্ষে জামায়াতে ইসলামী ও আওয়ামীলীগ পক্ষে প্রকাশ্যে সভাসমাবেশে উপস্থিত থেকে নির্বাচন করেছেন, এমন বিতর্কিত ব্যক্তিদের নবগঠিত আহবায়ক কমিটির বিভিন্ন পদে নেতৃত্ব দেওয়ার কারণে তারা পদত্যাগ করছেন।

তিনি আরো বলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে সা¤প্রতিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এক কর্মীর কথোপকথনের অডিও প্রকাশ হয়। যেখানে কমিটির বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নাম করে অর্থবৃত্তের সন্ধান করা হয়। এছাড়াও জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া গোমস্তাপুর পৌর কমিটির গঠন কেন্দ্র করে অর্থ লেনদেন করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে করে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের চেন অব কমান্ড ভেঙ্গে পড়ছে বলে মনে করেন তিনি।

তৃণমূলের মতামতের ভিত্তিতে ত্যাগী পরিক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠন গঠন করার দাবি জানান পদত্যাগীরা।

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ, সহিদুল ইসলাম, আব্দুল রাজ্জাকসহ জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca