• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মান্দায় প্রতারণা, মাদক ও অন্যান্য মামলায় আটক-৫

Reporter Name / ২২৫ Time View
Update : রবিবার, ২৯ মে, ২০২২

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রতারণার মামলায় এক যুবলীগনেতা,এক কেজি গাঁজা ও
১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ
তিন মাদক ব্যাবসায়ী এবং অন্যান্য মামলায় একজনসহ সর্বমোট ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মান্দার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার,গনেশপুর ইউনিয়নের গনেশপুর এবং কসব ইউনিয়নের মিঠাপুর, কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক এবং পার্শ্ববর্তী তানোর উপজেলার মাদারীপুর (চৌবাড়িয়া এলাকা ) গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, প্রতারণা মামলার আসামী মান্দার কাঁশোপাড়া ইউনিয়নের ইলশাগাড়ি গ্রামের ফয়েজ উদ্দীন তরফদারের ছেলে
আসাদুজ্জামান বাবু (৪০), কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামের আজিমুদ্দিনের ছেলে শমসের আলী (৪৬) ও তানোর উপজেলার মাদারীপুর গ্রামের মোস্তফার ছেলে মিঠন মন্ডল (২৬) এবং অন্যান্য মামলায় কসব ইউনিয়নের মিঠাপুর গ্রামের রহিম উদ্দীনের ছেলে ফজলুর রহমান (৫০)।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে এস আই ফারুক, এস আই জাহিদ এবং এস আই অর্জুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এরপর শুক্রবার বিকেলে আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca