• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বানারীপাড়ায় ‌ মানববন্ধন ও সমাবেশ

Reporter Name / ৩১৪ Time View
Update : সোমবার, ৩০ মে, ২০২২

সুমন খান:
বরিশালের বানারীপাড়ায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে সোমবার বেলা ১১টায় বানারীপাড়া প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের উপদেষ্টা এস.মিজানুল ইসলাম,সহ-সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাওসার হোসেন,,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.গণি,প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি ইলিয়াস শেখ,জাহিন মাহমুদ ও স্বপন মাঝী,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক,সদস্য রুবেল বেপারী,আ.আউয়াল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন তার বক্তৃতায় বলেন, হয়রাণিমূলক মিথ্যা মামলা কিংবা হামলা করে সাংবাদিকদের কন্ঠ ও লেখনী স্তব্দ করা যাবে না। প্রকৃত সত্য আড়াল করতে কুমিল্লার সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ভোরের কাগজের প্রকাশ ও সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ সারা দেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে সেখানে সাংবাদিকরা তাঁর সারথী হিসেবে লেখনীর মাধ্যমে ভূমিকা রাখছে। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca